সার্চটুডে

সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’: কেন্দুয়ায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি সার্চ টুডে

 ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে নেত্রকোণার কেন্দুয়ায়  দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে, শনিবার (১ আগস্ট) উপজেলার রোয়াইলবাড়ি বাজারের ওয়াহাব মাস্টার কিন্ডারগার্টেনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. আলহাজ রফিকুল ইসলাম হিলালী।

উদ্বোধন শেষে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাদক, জুয়া ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

সংগঠনের ‘ট্রি প্ল্যান্টেশন প্রজেক্ট’-এর আওতায় রোয়াইলবাড়ি বাজার থেকে পাইকুড়া বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশে ফলজ ও বনজ প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মুখলেছুর রহমান ভূঁঞার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মস্তুফা কামাল বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া (মজনু), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও রোয়াইলবাড়ি ইউনিয়নের প্রশাসক রহিমা খাতুন, সংগঠনের ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান ভূঁঞা এবং ম্যানেজিং ডিরেক্টর মো. সাইদুর রহমান ভূঁঞা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সবুজায়ন হোক সমৃদ্ধির অঙ্গীকার’: কেন্দুয়ায় দুই কিলোমিটার সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x