সার্চটুডে

জিইউবিতে এইচআর সামিট, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে দিগন্ত

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের (জিইউবি) সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিসিডি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘এইচআর সামিট-২০২৬’। সামিটে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিশেষজ্ঞ, কর্পোরেট নির্বাহী ও শিক্ষাবিদেরা অংশ নিয়ে কর্মসংস্থান, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান নয়, বরং দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে কার্যকর ভূমিকা রাখা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, প্রযুক্তিগত জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি একজন শিক্ষার্থীর কর্মজীবনে সফলতার অন্যতম ভিত্তি। এ ধরনের সামিট শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে সহায়তা করবে।

সামিটের বিভিন্ন অধিবেশনে অংশ নেওয়া মানবসম্পদ বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের অন্যতম বড় সম্পদ। তাদের দক্ষতা, পেশাগত প্রস্তুতি এবং নেতৃত্বের সক্ষমতা বাড়াতে পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় দেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

সম্মেলনের প্যানেল ও গোলটেবিল আলোচনায় অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও মানবসম্পদ বিশেষজ্ঞরা। তাঁদের মধ্যে ছিলেন আমান গ্রুপের এবিএম ইউসুফ আলী খান, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের শেখ আমিনুর রহমান, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের আশফাকুর রহমান, ক্রিয়েটিভ বিজনেস গ্রুপের জিয়া উদ্দিন মাহমুদ, ফকির গ্রুপের সুমন কান্তি সিনহা, নিটল-নিলয় গ্রুপের শামীমা আক্তার খানম, এয়ার অ্যাস্ট্রার ফারজানা আলীম, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের মোহাম্মদ খালিদ, উপায়ের অর্পণ সাহা, আইসিএফ–পিসিসি স্বীকৃত এক্সিকিউটিভ লিডারশিপ কোচ এ কে এম মাহমুদুল হক, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নুসরাত তাবাসসুম, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মো. তাহমিদুল ইসলাম, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শান্তনু রায়, স্ট্যান্ডার্ড গ্রুপের মো. রেজাউল করীম এবং আকিজ ভেঞ্চার গ্রুপের জাহিদ রহমান।

আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মানবসম্পদ ব্যবস্থাপনার সমসাময়িক চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে উদ্ভাবন, ভবিষ্যৎ কর্মপরিবেশ এবং দক্ষ জনবল তৈরির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি শিক্ষার্থীরা অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন এবং বাস্তব অভিজ্ঞতার আলোকে দিকনির্দেশনা পান।

অনুষ্ঠান শেষে অতিথি বক্তা ও আলোচকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সংযোগ জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রস্তুত করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিইউবিতে এইচআর সামিট, শিক্ষার্থীদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে দিগন্ত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x