বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।
সভায় উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিলের সদস্য ও ট্রাস্ট সেক্রেটারি ড. মোহাম্মদ নুরুল আবছার, সদস্য প্রফেসর ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, সদস্য প্রফেসর সরওয়ার জাহান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও একাডেমিক কাউন্সিলের সদস্য-সচিব প্রফেসর মো. জসীম উদ্দীন খান, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমীর সাদাত, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের কো-অর্ডিনেটর চিংচি প্রু সুকি, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচটিএম) বিভাগের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ এবং প্রফেশনাল এমবিএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর উদ্বব কুণ্ডুসহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, পাঠদান ও পরীক্ষা পদ্ধতির উন্নয়ন, নতুন একাডেমিক পরিকল্পনা প্রণয়ন, গবেষণা কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, মানসম্মত ও যুগোপযোগী করে গড়ে তুলতে একাডেমিক কাউন্সিলের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
মতামত