সার্চটুডে

বড়াইগ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব: গ্রাম্য সালিশে জুতাপেটার পর এবার কারাগারে মুয়াজ্জিন

নাটোরের বড়াইগ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগে গ্রাম্য সালিশে জুতাপেটা ও জরিমানার শিকার হওয়া এক মুয়াজ্জিনকে এবার শ্লীলতাহানির মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া আবুল কালাম আজাদ উপজেলার চান্দাই ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মৃত আকবর আলী প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ ভান্ডারদহ মধ্যপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শিশুদের কোরআন শিক্ষা দিতেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত এক শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আয়োজিত এক সালিশে তাকে ৫০টি জুতার আঘাত এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে শনিবার শিক্ষার্থীর বাবা বড়াইগ্রাম থানায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর শনিবার রাতেই পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বড়াইগ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বিয়ের প্রস্তাব: গ্রাম্য সালিশে জুতাপেটার পর এবার কারাগারে মুয়াজ্জিন

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x