সার্চটুডে

এমপিওভুক্ত শিক্ষকদের শিগগির বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের শিগগির বদলি কার্যক্রম শুরু হবে। পাশাপাশি প্রাথমিক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগের কার্যক্রমও শুরু হবে।

শুক্রবার (১ মে) চাঁদপুরের কচুয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের ড্রেস, জুতা, ব্যাগ ও মিড ডে মিল সরকারের পক্ষ থেকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তোমরা যেন ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলো, এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের শিগগির বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x