সার্চটুডে

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। সোমবার (৩ আগষ্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি আয়োজন করা হয়। 

চিত্রাঙ্কন, রচনা ও গ্রাফিতি প্রতিযোগিতা উপ-কমিটির সদস্য-সচিব ড. হুসাইন আহমেদ লিটনের পরিচালনায় ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা ‘বুলেটের সামনে আমাদের আবু সাঈদ’, ‘পানি লাগবে, পানি...’ এবং ‘জুলাই বিপ্লবে পুলিশের নৃশংসতা’ বিষয়ে চিত্র অঙ্কন করেন। 

এসময় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং চিত্রাঙ্কন, রচনা ও গ্রাফিতি প্রতিযোগিতা উপ-কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

এসময় ড. হুসাইন আহমেদ লিটন বলেন, জুলাইয়ের চেতনা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই৷ আশা করছি, রক্তাক্ত জুলাইকে বাংলাদেশের সকল মানুষ প্রজন্ম থেকে প্রজন্ম ধারন করবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x