সার্চটুডে

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি, ক্যাম্পাসে উত্তেজনা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক ঐতিহাসিক প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরদিন জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগতদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ করে।

বিশ্ববিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দিনব্যাপী আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনী চলাকালে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টাধাওয়া, হাতাহাতি এবং ইটপাটকেলের ঘটনায় রূপ নেয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ছাত্রশিবিরের অভিযোগ, তাদের প্রদর্শনী আয়োজনে বিঘ্ন ঘটানোর করার উদ্দেশ্যে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। তবে ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, সংঘর্ষের জন্য শিবিরের নেতাকর্মীরাই দায়ী। ঘটনার জন্য উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করছে।

সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নতুন করে সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে। এ সময় সব ধরনের মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন বহিরাগত ব্যক্তি এবং সাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ক্লাস ও পরীক্ষা যথারীতি চলবে, তবে মিছিল-সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

এদিকে সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি, ক্যাম্পাসে উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x