সার্চটুডে

নোবিপ্রবির পরিবহন সংকট লাঘবে যুক্ত হলো বিআরটিসির আরেকটি দ্বিতল বাস

উদ্বোধন কালে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) দ্বিতল বাস ‘মালতি’।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গোলচত্ত্বরে আনুষ্ঠানিকভাবে এই বাসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার নবীন শিক্ষার্থীর ক্লাস শুরু হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীদের পরিবহন সংকট দেখা দিচ্ছে। শিক্ষার্থীদের এই যাতায়াত কষ্ট ও চাহিদাকে অগ্রাধিকার দিয়ে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এর ফলে তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বহরে নতুন এই বাসটি যুক্ত করা হয়েছে।

উপাচার্য আরও জানান, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে বিআরটিসির কাছে আরও ২টি থেকে ৩টি বাসের আবেদন জানানো হয়েছে। বিআরটিসির সুবিধার সুযোগ থাকলে দ্রুতই সেগুলো বহরে যুক্ত হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনব্যবস্থা জোরদার করতে বিভিন্ন দাতার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যাতে নিজস্ব উদ্যোগে অন্তত ২-১ টি নতুন গাড়ি যুক্ত করা সম্ভব হয়।

নতুন এই বাসটি যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যাতায়াত সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন সাধারণ শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন ফ্যাকাল্টি ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোবিপ্রবির পরিবহন সংকট লাঘবে যুক্ত হলো বিআরটিসির আরেকটি দ্বিতল বাস

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x