সার্চটুডে

দিনাজপুরে সারের মজুদ ও বিপণন নিয়ে মতবিনিময় সভা

দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে সারের উত্তোলন মজুদ ও বিপণন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ।

দিনাজপুরে সার পরিস্থিতি, সারের উত্তোলন, মজুদ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সার ডিলার, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), দিনাজপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম।

স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাবিবুল হাসান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।

বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার সার ডিলার, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সার উত্তোলন, মজুদ, বিতরণ ও বিপণন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে সারের মজুদ ও বিপণন নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x