সার্চটুডে

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতন ও নতুন বাংলাদেশের বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই শহরের রড়মাঠ সংলগ্ন জিমনেশিয়ামের সামনে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাঃ শাজাহান আলী, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম রসুল রাকি, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মো. আনিসুর রহমান**সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জুলাই যোদ্ধারা।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার অদম্য সাহস, আত্মত্যাগ ও ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই দেশ ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা রক্ষা করতে এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি দপ্তরেও নানা কর্মসূচি পালন করা হয়।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত ও নিহত পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন হাফেজ শহীদ সুমন পাটোয়ারীর বাবা ওমর ফারুক, শহীদ রুদ্র সেনের বাবা সুবীর কুমার সেন, আমরা জুলাই যোদ্ধা দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. শাহীন, জুলাই যুদ্ধে আহত মোস্তফা সাকিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক একরামুল হক আমির।

বক্তারা জুলাই আন্দোলনের স্মৃতি, আত্মত্যাগ এবং শহীদদের আদর্শ ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিবর্গ, শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x