জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে ক্যাম্পাসে পরিষ্কার অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) কুবি উপাচার্যের ঘোষিত "ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস" প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম।
এ সময় উপাচার্যের উপস্থিতিত ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এবং প্রশাসনিক ভবনের আঙ্গিনা পরিষ্কার করেন।
এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, '৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস। এদিনে আমরা হাসিনা রেজিম থেকে মুক্তি লাভ করেছি, তাই অতীতের সকল জঞ্জাল, অপরাজনীতি, অপকালচারকে ভুলে নতুন উদ্যোমে দেশকে সাজাতে চাই। তাই আমরা ভিসি স্যারের 'ক্লিন এন্ড গ্রিন ক্যাম্পাস' প্রতিপাদ্য বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্যারকে নিয়ে পরিষ্কার অভিযান শুরু করেছি।'
তিনি আরো বলেন, 'পরিষ্কার অভিযান শেষে আমরা জুলাই আন্দোলনে শহিদ ওয়াসিম আকরাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহিদ আব্দুল কাইয়ুমের স্মরণে দুইটি বৃক্ষ রোপণ করেছি। যেহেতু আব্দুল কাইয়ুম ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষার্থী ছিলেন, তাই তার স্মরণে ব্যবসা শিক্ষা অনুষদের সামনে গাছ দুটি রোপণ করা হয়েছে।'
মতামত