বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা শাখার সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যান ফেডারেশন সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন তিনি বলেন “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার, সুশাসন ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার।”
বিশেষ অতিথির বক্তব্যে থানা নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গনি বলেন “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দীন ইমু বলেন, “শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের মাধ্যমে। আমরা বিভেদ নয়, জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা ধারণ করে দেশ ও সমাজের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
তিনি ফটিকছড়ি থানার প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন আপনারা জনগনের ট্যাক্সের টাকা বেতন নেন আপনারা যদি কোন দলের পক্ষে কাজ করেন এবং তাদের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য আস্ফালনের দায়িত্ব নেন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হব, আমাদেরকে এরকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য বাধ্য করবেন না।
আরো বক্তব্য রাখেন জেলা থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মতামত