সার্চটুডে

শেখ হাসিনাকে দেশে ফেরানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে নোবিপ্রবির ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

নোবিপ্রবিতে ৩ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর লক্ষ্যে গোপন তৎপরতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোনো শিক্ষক সম্পৃক্ত আছেন কি না, সে অভিযোগের সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. তামজিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক গোপন তৎপরতায় জড়িত রয়েছেন। এসব প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নোবিপ্রবির কোনো শিক্ষক এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত আছেন কি না, তা অনুসন্ধান এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।

তিন সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান উদ্দীন এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম. আরিফুর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কমিটি অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, সত্যতা যাচাই এবং অনুসন্ধান শেষে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নোবিপ্রবির ৩৮ জন শিক্ষকের নাম উল্লিখিত অভিযোগের সঙ্গে যুক্ত করে প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে অভিযোগের সত্যতা নিরূপণ এবং প্রয়োজনীয় তথ্য অনুসন্ধানের লক্ষ্যে এ ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে দেশে ফেরানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে নোবিপ্রবির ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x