সার্চটুডে

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেরোবিতে শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বৃষ্টিস্নাত সকালে তাঁর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর ও মডার্ন মোড়সহ ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর উপাচার্য ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল দেশের তরুণদের অসাধারণ অবদানের ফল। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে।

তিনি বলেন, ফ্যাসিবাদ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে ন্যায় ও গণতন্ত্রের সংগ্রামে অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচারী শাসনব্যবস্থা আর ফিরে না আসে, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দিবসটি উপলক্ষে দুপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকেলে কবি হেয়াত মামুদ ভবনে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক লেখা নিয়ে একটি রোড ম্যাগাজিন প্রকাশ করা হয়।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলের শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

বিকেলে উপাচার্যের বাসভবন-সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি জনপ্রিয় ব্যান্ড ‘বাগধারা’ সংগীত পরিবেশন করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেরোবিতে শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x