সার্চটুডে

পুরোনো কোচে নাজুক বাংলাবান্ধা এক্সপ্রেস, কমেছে আসন বরাদ্দ

বাংলাবান্ধা এক্সপ্রেস ছবিঃ সংগৃহিত

উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ সহজ করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দেশের সর্বউত্তরের পর্যটন এলাকা বাংলাবান্ধায় যাতায়াত সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালের ১৬ অক্টোবর চালু করা হয় আন্তঃনগর বাংলাবান্ধা এক্সপ্রেস। চালুর পর থেকে চার বছরে চার দফায় কোচ পরিবর্তন করা হলেও যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।

রেলওয়ে সূত্রে জানা যায়, চালুর সময় আন্তঃনগর ভ্যাকুয়াম কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হয়। পরে এতে ভারতীয় এলএইচবি কোচ যুক্ত করা হয়। এরপর লাল-সবুজ পিটি ইনকা কোচ এবং সর্বশেষ ২০২৪ সালের ৩১ জানুয়ারি রূপসা ও সীমান্ত এক্সপ্রেস থেকে অবমুক্ত সাদা পিটি ইনকা কোচ বাংলাবান্ধা এক্সপ্রেসে সংযুক্ত করা হয়।

বর্তমানে সাদা পিটি ইনকা কোচগুলো নিয়েই বেশি অভিযোগ করছেন যাত্রীরা। তাঁদের ভাষ্য, কয়েকটি কোচে স্প্রিংসহ বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে চলার সময় অতিরিক্ত ঝাঁকুনি অনুভূত হয়। কোচগুলোর জানালা আকারে ছোট হওয়ায় গরমের সময় পর্যাপ্ত বাতাসও প্রবেশ করে না। দীর্ঘ পথের যাত্রায় এতে ভোগান্তি আরও বাড়ে।

এর সঙ্গে যুক্ত হয়েছে কোচসংকট। যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি কোচ মেরামতের আওতায় থাকায় বর্তমানে পূর্ণাঙ্গ রেকের পরিবর্তে মাত্র পাঁচটি কোচ নিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস চলাচল করছে। ফলে পীরগঞ্জসহ কয়েকটি স্টেশনে টিকিট বরাদ্দও সাময়িকভাবে সীমিত রাখা হয়েছে।

নিয়মিত এক যাত্রী বলেন, "আগে বাংলাবান্ধা এক্সপ্রেসে যাতায়াত অনেক স্বস্তিদায়ক ছিল। কিন্তু বর্তমান কোচে প্রায়ই অতিরিক্ত ঝাঁকুনি অনুভূত হয়। কোচ সংকটের কারণে নানা ভোগান্তিও পোহাতে হচ্ছে। আবার ছোট জানালার কারণে গরমের সময় ট্রেনের ভেতরে পর্যাপ্ত বাতাস পাওয়া যায় না। ফলে দীর্ঘ সময় ভ্রমণ করা বেশ কষ্টকর হয়ে পড়ে। আগের মতো সেবা আর পাচ্ছি না।"

এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, "বাংলাবান্ধা, তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস—এই তিনটি ট্রেনই বর্তমানে পুরোনো কোচে পরিচালিত হচ্ছে। এর মধ্যে বাংলাবান্ধা এক্সপ্রেসের অবস্থাই সবচেয়ে নাজুক।"

তিনি জানান, যান্ত্রিক ত্রুটিযুক্ত কোচগুলো মেরামতের কাজ চলছে। ভারত থেকে নতুন কোচ আসার পর কিছু কোচ সংস্কার করা হবে। পাশাপাশি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেসের তুলনামূলক ভালো কোচগুলো মেরামত করে ধাপে ধাপে বাংলাবান্ধা এক্সপ্রেসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

কোচসংকট প্রসঙ্গে তিনি বলেন, "যান্ত্রিক ত্রুটির কারণে কয়েকটি কোচ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। মেরামতের কাজ শেষ হলে সেগুলো দ্রুত ট্রেনে যুক্ত করা হবে।"

অতিরিক্ত ঝাঁকুনির বিষয়ে তিনি বলেন, "স্প্রিংসহ কয়েকটি যান্ত্রিক সমস্যার কারণে কিছু কোচে ঝাঁকুনি বেশি অনুভূত হচ্ছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে। যাত্রীদের আরও দুই থেকে তিন মাস কিছুটা ধৈর্য ধরতে হবে। নতুন কোচ হাতে পেলেই ধাপে ধাপে কোচ পরিবর্তনের কাজ শুরু করা হবে।"

একাধিকবার কোচ পরিবর্তনের পরও বাংলাবান্ধা এক্সপ্রেসে যাত্রীসেবার প্রত্যাশিত মান নিশ্চিত না হওয়ায় হতাশা রয়েছে নিয়মিত যাত্রীদের মধ্যে। বিশেষ করে কোচসংকট ও পুরোনো কোচের যান্ত্রিক সমস্যার কারণে তাঁদের ভোগান্তি বাড়ছে। রেল কর্তৃপক্ষের নতুন কোচ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে পরিস্থিতির পরিবর্তন হবে—এমন প্রত্যাশাই এখন যাত্রীদের।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পুরোনো কোচে নাজুক বাংলাবান্ধা এক্সপ্রেস, কমেছে আসন বরাদ্দ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x