সার্চটুডে

প্রান্তিক শিশুদের নিয়ে ইচ্ছে-ফেরীর ব্যতিক্রমী আয়োজন, বৃক্ষরোপণ ও বনভোজনে মুখর দিন

পুরস্কার বিতরণের মুহূর্ত

প্রান্তিক শিশুদের আনন্দময় একটি দিন উপহার দিতে বৃক্ষরোপণ ও বনভোজন কর্মসূচির আয়োজন করেছে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে-ফেরী, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের পাশাপাশি তাদের সঙ্গে সময় কাটান সংগঠনের সদস্যরা। আয়োজনের মাধ্যমে শিশুদের আনন্দ দেওয়া, তাদের সঙ্গে মানবিক সম্পর্ক গড়ে তোলা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে সবুজায়নের গুরুত্ব তুলে ধরতে বৃক্ষরোপণ করা হয়। পরে শিশু ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে বনভোজন অনুষ্ঠিত হয়। সারাদিনের এই আয়োজনে শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিকতায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 

এ বিষয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা বলেন, “প্রান্তিক শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে শিশুদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা তৈরি করতে চাই। ইচ্ছে ফেরী একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ভবিষ্যতেও মানবিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষের পাশে থাকার চেষ্টা করবে।”

সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা জানান, এ ধরনের আয়োজন শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের নিজেদের মধ্যেও সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার সুযোগ তৈরি করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রান্তিক শিশুদের নিয়ে ইচ্ছে-ফেরীর ব্যতিক্রমী আয়োজন, বৃক্ষরোপণ ও বনভোজনে মুখর দিন

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x