সার্চটুডে

প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানোর ঘটনায় ইবি এইচআরডিএস‘র উদ্বেগ

​ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক সহপাঠী ও রুমমেটের আপত্তিকর ছবি তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শুক্রবার (৭ আগস্ট) সংগঠনটির সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

​বিবৃতিতে তারা বলেন, গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তুবাইল জান্নাত ঐশী কর্তৃক সহপাঠী ও রুমমেটের আপত্তিকর ছবি তুলে লন্ডন প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনা ঘটেছে। এতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। যা নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাধীনভাবে চলাচলের অধিকারের ওপর মারাত্মক হুমকি।

​তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত গোপনীয়তা, মর্যাদা ও নিরাপত্তা বাংলাদেশের সংবিধান, প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার মাধ্যমে সুরক্ষিত। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রযুক্তির অপব্যবহারে মাধ্যমে এসব অধিকারে হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

বিবৃতির শেষাংশ তারা বলেন,  ​অতিদ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি। একইসাথে, ভবিষ্যতে যেকোনো ধরনের ডিজিটাল নিপীড়ন ও সাইবার অপরাধ রোধে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও শিক্ষাঙ্গনে নারীদের সার্বিক নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষায় প্রশাসনকে অবিলম্বে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রেমিকের কাছে সহপাঠীদের ছবি পাঠানোর ঘটনায় ইবি এইচআরডিএস‘র উদ্বেগ

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x