সার্চটুডে

পবিপ্রবিতে এগ্রিকালচার ক্লাবের উদ্যোগে কৃষি অনুষদের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ জয় ভাঙ্গী

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এগ্রিকালচার ক্লাবের আয়োজনে কৃষি অনুষদের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, পিজিএস-এর ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং প্রফেসর মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। আধুনিক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষিকে আরও এগিয়ে নিতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় তোমাদের সেই সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।" সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহুরুল হক বলেন, "নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত। শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। কৃষি অনুষদ সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা করবে।" অনুষ্ঠানে কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, এগ্রিকালচার ক্লাবের সদস্যবৃন্দ এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবীনদের ফুল দিয়ে বরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পবিপ্রবিতে এগ্রিকালচার ক্লাবের উদ্যোগে কৃষি অনুষদের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x