সার্চটুডে

বিদ্যুৎ বিল বাড়িতেছে, বাড়িতেছে গ্রাহকের উদ্বেগ

বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য সেবা। সেই সেবাকে আরও সহজ ও আধুনিক করিবার উদ্দেশ্যে দেশে প্রিপেইড মিটার চালু করা হয়। ইহার ফলে গ্রাহক নিজেই প্রয়োজনমতো রিচার্জ করিয়া বিদ্যুৎ ব্যবহার করিতে পারেন। বিল বকেয়ার ঝামেলাও অনেকাংশে কমিয়াছে। কিন্তু সাম্প্রতিক সময়ে উত্তরাঞ্চলের বহু নেসকো গ্রাহকের মুখে একটি অভিযোগ বারংবার শোনা যাইতেছে-আগের তুলনায় একই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করিলেও তাহাদের এখন অধিক অর্থ ব্যয় হইতেছে। 

অনেক গ্রাহকের দাবি, পূর্বে যে পরিমাণ টাকায় তাহাদের এক মাস চলিত, এখন সেই পরিমান টাকা অনেক আগেই শেষ হইয়া যায়। আবার অনেকেরই ধারণা, মিটারের ব্যালেন্স দ্রুত কমিয়া যাইতেছে। ফলে সাধারণ মানুষের মনে নানা প্রশ্নের জন্ম লইয়াছে। প্রকৃতপক্ষে কি বিদ্যুতের ব্যবহার বাড়িয়াছে, নাকি অন্য কোনো কারণে বিল বৃদ্ধি পাইতেছে-ইহার স্পষ্ট উত্তর অনেক গ্রাহকই জানেন না। তবে একটি বিষয় মনে রাখা প্রয়োজন।

 বিদ্যুৎ বিল বৃদ্ধি পাইলেই যে মিটারে ত্রুটি রহিয়াছে, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হইবে না। বিদ্যুতের মূল্যহার, ভ্যাট, বিভিন্ন নির্ধারিত চার্জ কিংবা বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি-এসব কারণেও মোট ব্যয় বাড়িতে পারে। কিন্তু সমস্যা হইল, অধিকাংশ গ্রাহক এই হিসাব সহজে বুঝিতে পারেন না। 

ফলে সন্দেহ ও বিভ্রান্তির সৃষ্টি হয়। একজন গ্রাহক যখন রিচার্জ করেন, তখন তাঁহার জানিবার অধিকার আছে-কত টাকা বিদ্যুৎ ব্যবহারের জন্য কাটা গেল, কত টাকা ভ্যাট বা অন্যান্য খাতে সমন্বয় হইল। এই তথ্য যদি সহজে জানিবার সুযোগ থাকে, তবে অপ্রয়োজনীয় সন্দেহ অনেকাংশে দূর হইবে। নেসকোরও উচিত গ্রাহকদের অভিযোগ গুরুত্বের সহিত বিবেচনা করা। 

কোথাও কোনো কারিগরি সমস্যা থাকিলে তাহার দ্রুত সমাধান করা এবং যদি কোনো সমস্যা না থাকে, তবে তাহারও স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা প্রয়োজন। কারণ একটি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা গড়িয়া উঠে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। বিদ্যুৎ শুধু একটি পণ্য নহে; ইহা মানুষের নিত্যদিনের প্রয়োজন। সেই কারণে বিল নির্ধারণের প্রক্রিয়া যত স্বচ্ছ হইবে, গ্রাহকের আস্থাও তত বৃদ্ধি পাইবে। গ্রাহকের প্রশ্নের যথাযথ উত্তর প্রদান এবং সেবাকে আরও সহজ ও বিশ্বাসযোগ্য করাই হউক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অঙ্গীকার।

লেখকঃ খালিদ বিন খবির, ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক তারার আলো, তারাগঞ্জ, রংপুর।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ বিল বাড়িতেছে, বাড়িতেছে গ্রাহকের উদ্বেগ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x