সার্চটুডে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ফল বিপর্যয়, পাশের হার পাশের হার ৫৮.০৫

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। এক বছরের ব্যবধানে বোর্ডটির পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা এবং বেড়েছে শূন্য ফলাফল করা বিদ্যালয়ের সংখ্যা।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাশের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮টি জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন উত্তীর্ণ হয়েছে।

চলতি বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী এবং ৬ হাজার ৪৮৭ জন ছাত্র।

এবার শতভাগ পাশ করেছে ২৮৩টি বিদ্যালয়, যা গত বছরের তুলনায় কম বলে জানা গেছে। অন্যদিকে ১৮টি বিদ্যালয়ে একজন শিক্ষার্থীও পাস করেনি, যা শিক্ষা বোর্ডের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, ফলাফলের এই অবনতি শিক্ষার মান, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থার বিষয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ফলাফল বিশ্লেষণ করে দুর্বলতার কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি ফল বিপর্যয়, পাশের হার পাশের হার ৫৮.০৫

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x