সার্চটুডে

দিনাজপুরে হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পাস, জিপিএ-৫ ৩০ শিক্ষার্থী

দিনাজপুরে হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩০ শিক্ষার্থী

দিনাজপুর সদর উপজেলার হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬৯ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা যায়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বছর ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ জন পাস করেছিল এবং জিপিএ-৫ পেয়েছিল ১৬ জন। সেই তুলনায় চলতি বছর শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল কবির মোগল বলেন, হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের এ অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতার কারণেই আমরা শতভাগ পাস এবং ৩০টি জিপিএ-৫ অর্জন করতে পেরেছি। আমরা প্রতিটি শিক্ষার্থীর সার্বিক উন্নয়নে গুরুত্ব দিয়ে থাকি এবং তাদের নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে শিক্ষার মান ধরে রাখার চেষ্টা করি।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের সুশিক্ষিত, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। আগামী দিনেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ফলাফল প্রকাশের পর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দিনাজপুরে হলি ল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের শতভাগ পাস, জিপিএ-৫ ৩০ শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x