সার্চটুডে

ইবিতে ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং-নিপীড়নের অভিযোগ, সোচ্চারের প্রতিবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানো’ ও ‘পরিচয়পর্ব’-এর নামে দীর্ঘসময় আটকে রাখা, নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, মানসিকভাবে হেনস্তা, অশালীন আচরণে বাধ্য করা, জোরপূর্বক ভিডিও ধারণ ও প্রচার এবং শারীরিক ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে বাধ্য করার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (এসএসএন), ইবি শাখা।

সোমবার (১০ আগস্ট) সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল রাহাত ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শিবলু এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, অভিযোগের ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছেন। একজন নবীন শিক্ষার্থীকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা, অপমানজনক বা অশ্লীল বক্তব্য দিতে বাধ্য করা, জোরপূর্বক ভিডিও ধারণ ও প্রচার কিংবা শারীরিক ও মানসিকভাবে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলা কোনোভাবেই ‘ম্যানার শেখানো’ বা ‘সিনিয়র-জুনিয়র সম্পর্ক’-এর অংশ হতে পারে না।

এ ঘটনায় একটি নিরপেক্ষ ও কার্যকর তদন্ত কমিটি গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার দাবি জানিয়েছে সংগঠনটি। তদন্তের ক্ষেত্রে ভুক্তভোগীদের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, লিখিত অভিযোগ ও ভিডিও-ডিজিটাল প্রমাণ যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও শৃঙ্খলাবিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে অভিযোগকারী ও ভুক্তভোগীদের ওপর চাপ, ভয়ভীতি, হুমকি, সামাজিক হয়রানি বা অভিযোগ প্রত্যাহারের চেষ্টা না করার আহ্বান জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইবিতে ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং-নিপীড়নের অভিযোগ, সোচ্চারের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x