ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী পদে নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকানিক্যাল) মো. আব্দুল মালেক মিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।
অফিস আদেশ সূত্রে জানা যায়, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করা এ. কে. এম. শরীফ উদ্দীনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মেকা.) মো. আব্দুল মালেক মিয়াকে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন।
এ বিষয়ে নব নিযুক্ত প্রধান প্রকৌশলী মো: আব্দুল মালেক মিয়া বলেন, 'আমি ২০০৬ থেকে বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছি। এর আগে প্রকৌশল অফিসে বিভিন্ন জায়গায় কাজ করেছি। এই পদে দায়িত্ব পাওয়ায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সেই সাথে মাননীয় উপাচার্যের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য। ভবিষ্যতে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে নিজের স্থানে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো।
মতামত