সার্চটুডে

জবিতে লাইব্রেরির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ১৪ আগস্ট

শিক্ষার্থীদের পাঠাভ্যাস ও জ্ঞানচর্চায় উৎসাহ দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লাইব্রেরির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। শুক্রবার ( ১৪ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লাইব্রেরির সকল শিক্ষার্থী ও জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদকের উদ্যোগে অনুষ্ঠানটি হবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ও নাভানা ফার্মার সিওও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. কামরুজ্জামান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ, বাংলাদেশ জলবায়ু কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনকুল ইসলাম টিপু, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক কামরুজ্জামান দুলাল, মুন্সীগঞ্জের ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার মো. রমজান খান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক। সভাপতিত্ব করবেন জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জুলাই আন্দোলন, জবির সংগঠক এস. এইচ মুন্না।

জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. রিয়াসাল রাকিব বলেন, “লাইব্রেরি শুধু বই পড়ার জায়গা নয়, এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও চিন্তার বিকাশের অন্যতম কেন্দ্র। যারা নিয়মিত লাইব্রেরি ব্যবহার করে ভালো ফলাফল ও কৃতিত্ব অর্জন করেছে, তাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদেরও লাইব্রেরিমুখী করাই আমাদের এ আয়োজনের উদ্দেশ্য। আমরা চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠচর্চার একটি শক্তিশালী সংস্কৃতি গড়ে উঠুক।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবিতে লাইব্রেরির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ১৪ আগস্ট

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x