সার্চটুডে

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবির প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অনুপস্থিতিতে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খান।

মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. আজম খানকে প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ১২ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে। অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. মো. আজম খান বর্তমানে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x