সার্চটুডে

ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক

ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক

নাটোরের গুরুদাসপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল প্রতিভা সায়র আজাদ নানক এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে মেধার স্বাক্ষর রেখেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ১১৯১ নম্বর পেয়েছে। বাবার গুরুতর অসুস্থতার মধ্যেও নানা প্রতিকূলতা মোকাবিলা করে এমন সাফল্য অর্জন করেছে নানক।

নানকের রয়েছে বহুমুখী প্রতিভা। অভিনয় ও আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছে সে। লেখাপড়ার পাশাপাশি দৌড়, বাস্কেটবল, ফুটবল, ভলিবল ও সাঁতারেও স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। তবলা ও গিটার বাজানোর ক্ষেত্রেও রয়েছে তার দক্ষতা।

বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশ নিয়ে শতাধিক সার্টিফিকেট অর্জন করেছে নানক। তার এসব অর্জন শিক্ষাজীবনকে করেছে আরও সমৃদ্ধ। পাশাপাশি বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের নিয়মিত অভিনয় ও আবৃত্তি শিল্পী হিসেবেও কাজ করছে সে।

গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ঐতিহ্যবাহী সরদার বাড়ির সন্তান নানক। তার বাবা সোনাবাজু সরদার কাজিমুদ্দিন কারিগরি অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ এসএম আবুল কালাম আজাদ এবং মা সহকারী অধ্যাপক মোছা. নূরুন্নাহার ইথার।

নানকের মা জানান, অসুস্থ স্বামীর সেবা ও ছেলের পড়াশোনা—দুই দায়িত্ব সামলাতেই তাকে ব্যস্ত সময় পার করতে হয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নানকের প্রতিভার কোনো তুলনা নেই। তার এই সাফল্যে পরিবার ও স্বজনরা আনন্দিত।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নানক জানায়, সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। লেখাপড়ার পাশাপাশি নিজের প্রতিভাগুলোকে আরও বিকশিত করে দেশ ও মানুষের জন্য কাজ করার স্বপ্ন রয়েছে তার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক
0:00 0:00
1.0x