সার্চটুডে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির বক্তব্যে কুবি ছাত্রদল সদস্য সচিবের প্রতিবাদ

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রশিবির কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতির বক্তব্যে প্রতিবাদ জানিয়েছেন কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার। 

বুধবার (১২ আগস্ট) ইসলামি ছাত্রশিবির কুবি শাখার আয়োজিত নবীন বরণে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,  'ছাত্রদল শিবিরকে মেরে লাইমলাইটে আসতে চায়।'

এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, 'দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এ দেশের আপামর সাধারণ শিক্ষার্থীর আদর্শিক পছন্দের অন্যতম ঠিকানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান আদর্শ এবং দেশনায়ক তারেক রহমানের শিক্ষা ও ছাত্রবান্ধব ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে রাজনীতি করে ছাত্রদল। ছাত্রদলের রয়েছে নিজস্ব গৌরবোজ্জ্বল ইতিহাস, আদর্শ এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা। তাই লাইমলাইটে আসার জন্য শিবিরকে আঘাত করার মতো কোনো প্রয়োজন বা মানসিকতার অবকাশ ছাত্রদলের নেই। ছাত্রদল সবসময়ই তার গঠনমূলক কর্মকাণ্ড ও শিক্ষার্থীকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে।'

তিনি আরো বলেন, 'অন্যদিকে, ছাত্রশিবিরের কার্যক্রম পর্যালোচনা করলে দেখা যায়, দৃশ্যমান কোনো গঠনমূলক রাজনীতি না করে তারা মূলত ঐতিহাসিক ‘জুলাই আন্দোলন’কে রাজনৈতিকভাবে ব্যবহার করে নিজেদের প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। জুলাই আন্দোলনকে জাতীয়ভাবে সম্মান জানানো বা এর চেতনাকে সমুন্নত রাখার ক্ষেত্রে তাদের কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়; বরং নিজেদের স্বার্থে জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার অপচেষ্টাই স্পষ্ট হয়েছে।ছাত্রশিবিরকে মনে রাখা উচিত, দেশের সাধারণ শিক্ষার্থী ও সচেতন জনগণ এখন আর কোনো রাজনৈতিক নাটক বা বিভ্রান্তিতে বিশ্বাস করে না। তারা খুব ভালোভাবেই জানে কোনটি সত্য, কোনটি জনবান্ধব ও আদর্শিক রাজনীতি এবং কোনটি সুযোগসন্ধানী রাজনৈতিক নাটক।'

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির বক্তব্যে কুবি ছাত্রদল সদস্য সচিবের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x