সার্চটুডে

চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ উৎসব ‘ফ্রেশারস ভাইবভার্স’ অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান ‘ফ্রেশার্স ভাইবভার্স’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চট্টগ্রামের নবীন শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরিটাইম বিজনেস স্টাডিজ বিভাগের ডীন আ ন ম দিদারুল আলম। বক্তব্যে তিনি বলেন, একই এলাকার শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এ ধরনের সংগঠন পারস্পরিক পরিচিতি, সহযোগিতা ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ কার্যক্রম ও পরবর্তী নেতৃত্ব নির্বাচন নিয়েও বিভিন্ন দিকনির্দেশনা দেন।

চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রোহান বলেন, বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হলে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ পাবে। শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান তিনি।

নবীনবরণ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে তৈরি হয় আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। গান, পরিবেশনা ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অডিটোরিয়াম। নবীন ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে পরিচিতি বাড়ানো, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয় চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ উৎসব।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ উৎসব ‘ফ্রেশারস ভাইবভার্স’ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x