কুড়িগ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা।
শুক্রবার (১৪ আগস্ট) শহরের জেলা কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান।
সভায় বক্তারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর জীবন, ইসলামী দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পরে তাঁর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মতামত