সার্চটুডে

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
ছবি : সংগৃহীত

আজ ১৫ ই আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে সপরিবারে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। নৃশংস ওই হত্যাকাণ্ডে তাঁর পরিবারের সদস্যসহ আরও কয়েকজন প্রাণ হারান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে একদল সেনাসদস্য বঙ্গবন্ধুর বাসভবনে হামলা চালায়। ওই ঘটনায় বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল এবং তাঁর ছোট ভাই শেখ আবু নাসের নিহত হন। এ ছাড়া সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও নিহত হন।

একই দিনে বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয়। রাজধানীর অন্য একটি স্থানে বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যও হত্যাকাণ্ডের শিকার হন। সে সময় বিদেশে অবস্থান করায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান।

স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি তৈরিতে তাঁর নেতৃত্বে বাঙালির স্বাধিকার আন্দোলন ধাপে ধাপে স্বাধীনতার সংগ্রামে রূপ নেয়।

দীর্ঘ সময় পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা শুরু হয়। দিনটিতে সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছিল। 

তবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ আগস্টের রাষ্ট্রীয় আয়োজন ও সরকারি ছুটির বিষয়ে পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকার ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করে। ২০২৬ সালেও সেই সিদ্ধান্ত বহাল রয়েছে।

এদিকে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এবারও দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। তাছাড়া রাজধানী সহ দেশের সকল বিভাগীয় ও জেলা শহরগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত শৃঙ্খলা বাহিনীর সদস্য। চলছে কঠোর গোয়েন্দা নজরদারি। বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন গুলো এই দিনটিকে কেন্দ্র করে যাতে কোন মিছিল বা জমায়েত করতে না পারে।

রাজনৈতিক বাস্তবতায় ১৫ আগস্টের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় পরিবর্তন এলেও ১৯৭৫ সালের হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত ও মর্মান্তিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী আজ
0:00 0:00
1.0x