সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমল'-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে সংগঠনটি।
বৃক্ষ রোপণ কর্মসূচির বিষয়ে সংগঠনটির উপদেষ্টা মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার একটি উদ্যোগ। এই পরিকল্পনার অংশ হিসেবে এবং বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে।'
সংগঠনের সদস্য সচিব মোঃ নাঈম হোসেন বলেন, 'বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘কমল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ এই উদ্যোগ গ্রহণ করেছে। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি তারেক রহমানের সবুজ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। আজকের একটি গাছই আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে পারে।'
মতামত