সার্চটুডে

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী: নোবিপ্রবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নোবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন, নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি।”

সভাপতি জাহিদ হাসান বলেন, “আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। তাঁর আদর্শ ধারণ করে পরমতসহিষ্ণু, গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনীতির চর্চা অব্যাহত রাখতে চাই।”

তিনি আরও বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কোনো অপশক্তি যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নোবিপ্রবি ছাত্রদল সতর্ক থাকবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন মোনাজাতে অংশ নিয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী: নোবিপ্রবিতে ছাত্রদলের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x