সার্চটুডে

ইসলামী শিক্ষা দিবস: ইবিতে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে শহীদ আব্দুল মালেকের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় প্রায় দুই হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

​রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল প্রাঙ্গণে একটি বকুল গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জানা যায়, শহীদ আব্দুল মালেকের স্মরণে নেওয়া এ কর্মসূচির আওতায় আম, লিচু, কদবেল, জাম, পেয়ারা, আমড়া, জলপাই, লটকন ও নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের প্রায় দুই হাজার চারা রোপণ করা হবে। যা ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পার্শ্ববর্তী এলাকাতে রোপণ করা হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলীর পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ্ এবং শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, শহীদ আব্দুল মালেকের স্মরণে আমরা এ কার্যক্রমটি হতে নিয়েছি। শহীদ আব্দুল মালেক ভাই আমাদেরকে শিখিয়েছেন যে কীভাবে ইসলামের পক্ষে, ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলতে হয়, কীভাবে জীবন দিতে হয়, যা আমাদের জন্য অনুপ্রেরণা। তার সেই অনুপ্রেরণাকে সামনে রেখে আমরা এই দিনটাকে ইসলামী শিক্ষা দিবস হিসেবে ঘোষণা করছি এবং আজকে আমরা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষেই এই কাজগুলো করছি। আমাদের শহীদ আব্দুল মালেক ভাই আমাদের মাঝে আজীবন থাকবে বেঁচে। তার স্মৃতিগুলো আমাদের কাছে থাকবে, আমরা তার স্মৃতিগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

কর্মসূচির পৃষ্ঠপোষক ইসলামী ব্যাংক হেড অফিসে কর্মরত মো. শওকত আলী বলেন, "এ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধতা থেকেই শহীদ আব্দুল মালেকের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে প্রায় দুই হাজার ফলজ ও ঔষধি চারা রোপণ করা হবে। এর মধ্যে আম, লিচু, আমড়া, জাম, লটকন, পেয়ারা, কদবেলসহ বিভিন্ন প্রজাতির চারা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে এসব গাছের সুফল ভোগ করতে পারে, সে লক্ষ্যেই ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বেশি করে চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।"

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, "এ দেশে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করে পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করছে—এই আন্দোলনের পাশাপাশি তারা বৃক্ষরোপণেও এ দেশটাকে সুন্দর করে সবুজায়ন করতে চায়। সেই কর্মসূচি পালন করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি"

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ইসলামী শিক্ষা দিবস: ইবিতে দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x