সার্চটুডে

কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ দু'জন গ্রেপ্তার

ইউপি সদস্য

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোর এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ই আগস্ট) রাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা রেহেনা আক্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন—বলরামপুর গ্রামের রাহুল ইসলাম রিপন (১৪) এবং স্থানীয় ইউপি সদস্য আব্দুল মুমিন (৪০)।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রায় ২৬ দিন আগে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। তবে ঘটনার পর থেকে ইউপি সদস্য আব্দুল মুমিন বিষয়টি স্থানীয়ভাবে সালিশের নামে ধামাচাপা দেওয়া এবং আলামত নষ্টের চেষ্টা করেন। কোনো বিচার না পেয়ে পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার পুলিশের শরণাপন্ন হয়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, মামলার ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে এবং রোববার (১৬ই আগস্ট) তাঁদের আদালতে পাঠানো হয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

কমলগঞ্জে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ দু'জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x