সার্চটুডে

জবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের নতুন ক্যাম্পাস গার্ডিয়ান ড. তারেক বিন আতিক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মোরাল প্যারেন্টিং পরিবারের নতুন ক্যাম্পাস গার্ডিয়ান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে মোরাল প্যারেন্টিং পরিবারের সদস্য, মোরাল প্যারেন্ট, মোরাল চাইল্ড ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু তৈয়ুব মো. নাজমুসসাকিব ভূঁইয়া।

মোরাল প্যারেন্টিং পরিবার সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিক বিকাশ ও দক্ষতা উন্নয়নে কাজ করে। ‘মোরাল প্যারেন্ট’, ‘মোরাল চাইল্ড’ ও ‘ক্যাম্পাস গার্ডিয়ান’—এই তিন স্তরের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়।

সংগঠনটির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি, দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের প্রশিক্ষণ, বই পড়া উৎসব, স্বাবলম্বী প্রকল্প এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি কম্পিউটার, প্রোগ্রামিং, আইইএলটিএস, ভাষা শিক্ষা ও ব্যক্তিত্ব উন্নয়নসহ বিভিন্ন কোর্সের সুযোগ রয়েছে।

মোরাল প্যারেন্টরা শিক্ষার্থীদের বৃত্তি দেন। আর ক্যাম্পাস গার্ডিয়ানরা শিক্ষার্থীদের কাছে সেই সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের অগ্রগতি তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

দায়িত্ব গ্রহণের পর ড. তারেক বিন আতিক শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে মোরাল প্যারেন্টিং পরিবারের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, মোরাল প্যারেন্টিং পরিবার ২০১৬ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটি দেশব্যাপী সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, মেন্টরশিপ ও নৈতিক সহায়তা দিয়ে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবিতে মোরাল প্যারেন্টিং পরিবারের নতুন ক্যাম্পাস গার্ডিয়ান ড. তারেক বিন আতিক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x