সার্চটুডে

শিরোনাম : “৫৫ একরের নতুন সুর: নবীন চোখে আগামীর স্বপ্ন”

​অচেনা মুখ, নতুন পরিবেশ আর এক বুক কৌতূহল-বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন মানেই এক মিশ্র আবেগের ক্যানভাস। ভর্তি যুদ্ধ অতিক্রম করে অবশেষে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবুজ আঙিনায় থিতু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একঝাঁক নতুন মুখ। সেন্ট্রাল লাইব্রেরির কদমগাছ আর ক্যাফেটেরিয়ার চিরচেনা আড্ডাগুলো যেন নবীনদের পদচারণায় আজ নতুন প্রাণ ফিরে পেয়েছে। ঘর ছেড়ে বহু দূরে এসেও জ্যেষ্ঠদের সহমর্মিতা আর শিক্ষকদের শিক্ষকসুলভ অভিভাবকত্বে এই ৫৫ একরকে আপন করে নিতে সময় লাগেনি তাদের। শুধু অ্যাকাডেমিক পড়াশোনা নয়, খেলাধুলা, মুক্তচিন্তা ও উদ্ভাবনী পরিবেশের মধ্য দিয়ে নিজেদের বিকশিত করতে চায় এই নতুন প্রজন্ম। শত সংকট পেরিয়ে এই প্রিয় ক্যাম্পাসটিকেই তারা বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন বুুনছে। নবীন শিক্ষার্থীদের মনের সেই ভালো লাগা, পাওয়া-না পাওয়া ও আগামীর প্রত্যাশার কথা তুলে ধরেছেন গোবিপ্রবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন রিমা খাতুন।

"ক্যাম্পাস নিয়ে আমার মনের অনুভূতি "।

সাদিয়া আফরোজ 

বিভাগ : লোক প্রশাসন

সেশন : ২০২৫-২০২৬

সবার মতো আমারও বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন ছিলো। তবে এই স্বপ্নটা বেশি তীব্র হয়ে ওঠে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরে। অ্যাডমিশন নামক এই দীর্ঘ পথটা পাড়ি দিয়ে যখন এই স্বপ্নের ক্যাম্পাসে প্রথম পা রাখলাম তখন আমার পিতা-মাতার মুখে তৃপ্তির হাসি দেখে অ্যাডমিশনের এতো এতো পরিশ্রমের কথা যেন এক নিমিষেই ভুলে গেলাম।

প্রিয় ক্যামপাস, নতুন পরিবেশ আর নতুন নতুন সব বন্ধুদের সাথে পরিচয়ে দিনগুলো যেন শ্রুতিমধুর হয়ে উঠেছে। আর আমাকে বেশি বিমোহিত করেছে ক্যামপাসের স্নিগ্ধ মনোরম পরিবেশ। আমি প্রত্যাশা রাখি আমার এই প্রিয় ক্যামপাসে আগামী দিনগুলো জ্ঞানের আলোয় আলোকিত হবে। বিশ্ববিদ্যালয় এমনই একটা জায়গা যেখানে মুক্তচিন্তার পাশাপাশি নিজের মেধার পূর্ণ বিকাশ ঘটানো সম্ভব। একজন শিক্ষার্থী তার সুদূরপ্রসারী জ্ঞান অর্জনের যাত্রা এই বিশ্ববিদ্যালয় জীবন থেকেই শুরু করে। যেখানে আমি আমার মেধার স্বাক্ষর রাখার পূর্ণ সুযোগ পাচ্ছি। 

আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শত শত মেধার স্বাক্ষর রাখার সাক্ষী। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মনোনকে আরো প্রসারিত করতে আছে বিভিন্ন শিক্ষামূলক সংগঠন। এসব সংগঠনে যুক্ত হয়ে নিজেকে আরো আত্নবিশ্বাসী হিসেবে গড়ে তোলা সম্ভব বলে আমি মনে করি। এই ৫৫ একর শুধু আমার প্রিয় ক্যাম্পাস নয় বরং আমার আগামী দিনগুলোর সঠিক দিকনির্দেশনা। এবং আমার ভবিষ্যতের আলোর পাথেয়। 

এই অল্প কয়েকদিনেই ক্যামপাসের প্রতিটি কোণা আমার হৃদয়ের স্পন্দন হয়ে উঠেছে। এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরে মহান স্রষ্টার কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং আমি আমার পিতা-মাতার কাছেও আজীবন কৃতজ্ঞ, তারা আমার এই স্বপ্নযাত্রার প্রধান সহায়ক। এই বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমি নিজেকে একজন সৎ, দেশপ্রেমিক এবং আত্নমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। এটাই আমার একান্ত প্রত্যাশা।

শিরোনাম: "নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর"

নাম: আলফা ইসলাম রাফি

বিভাগ: আইন

সেশন: ২০২৫-২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৫৫ একরের চিরসবুজ ও নয়নাভিরাম ক্যাম্পাসটি আবারও এক নতুন আনন্দে জেগে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজারো নবীন শিক্ষার্থীদের কোলাহলে আজ মুখরিত ক্যাম্পাসের প্রতিটি পথঘাট, মুক্তমঞ্চ, প্রাঙ্গণ ও পাঠদান কক্ষ।

সকালের স্নিগ্ধ রোদে যখন নতুন মুখগুলো প্রথমবারের মতো ক্যাম্পাসে প্রবেশ করে, তখন চারিদিকে ছড়িয়ে পড়ে এক অন্যরকম উচ্ছ্বাস ও ব্যাকুলতা। জ্যৈষ্ঠ ও বন্ধুদের প্রফুল্ল অভিবাদন, সুবাসিত ফুলের শুভেচ্ছা আর সিনিয়রদের অত্যন্ত আন্তরিক অভ্যর্থনায় নবীনরা গভীরভাবে অনুভব করে তারা এখন জীবনের এক অনন্য ও বৃহৎ পরিবারের অবিচ্ছেদ্য অংশ। ক্লাসরুমের টেবিল থেকে হলের করিডর, সুবিশাল লাইব্রেরির সামনে থেকে খেলার মাঠ কিংবা লেকের পাড় সবখানেই আজ প্রতিধ্বনি হচ্ছে তাদের চঞ্চল পদশব্দ। এ কেবল পদধ্বনিলীলা নয়, এটি যেন তাদের নতুন রঙিন স্বপ্নের সূচনা ও আগামীর গান।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অমর ও অবিনাশী আহ্বান “চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল” যেন সরাসরি এই উদ্দীপনাময় তরুণদেরই পথচলার নিখুঁত প্রতিচ্ছবি। অজানাকে জয় করার অদম্য সাহসে সামনে এগিয়ে যাওয়া, সুদূরপ্রসারী স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া এবং জীবনের আসল পরিচয় গড়ে তোলার বলিষ্ঠ প্রত্যয় নিয়েই তারা সূচনা করেছে বিশ্ববিদ্যালয়জীবনের এই অনাবিল ও রোমাঞ্চকর নতুন অধ্যায়।

অবশ্য এই নতুন পথচলায় প্রারম্ভিক আনন্দের পাশাপাশি মনে লুকিয়ে থাকে কিছুটা অনিশ্চয়তা ও অচেনা শঙ্কা সম্পূর্ণ নতুন পরিবেশ, নতুন শিক্ষকবৃন্দ, অপরিচিত সহপাঠী ও ভিন্নতর পাঠ্যক্রম। তবে সিনিয়র ভাইবোনদের অপরিসীম স্নেহ, শিক্ষকদের অভিভাবকতুল্য দিকনির্দেশনা এবং সমমনা বন্ধুদের সহমর্মিতা খুব দ্রুতই সেই ভয়কে জয় করে এক অটল আত্মবিশ্বাসে পরিণত করে তোলে।

এই সুনির্দিষ্ট ৫৫ একরের প্রাঙ্গণে নবীনরা কেবল একাডেমিক জ্ঞান এবং সার্টিফিকেটই অর্জন করতে আসেনি; তারা এসেছে নিজেদের ব্যক্তিত্ব গঠন করতে, সম্ভাবনার দুয়ার খুলতে এবং আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে পৌঁছে দেওয়ার সংকল্প নিতে। তাদের প্রাণবন্ত পদচারণায় গোবিপ্রবির মাটি আজ এক অবিস্মরণীয় মহাকাব্যের শুভ সূচনা করেছে যে গল্প লেখা হবে স্বপ্ন, সংগ্রাম, অধ্যবসায় ও অবিরাম সাফল্যের অবিনাশী অক্ষরে।

শিরোনাম: "নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর”

সাইমুম ফেরদৌস ওহি

সমাজবিজ্ঞান বিভাগ 

১ম বর্ষ, ১ম সেমিস্টার

ভর্তির উদ্দেশ্যে প্রথম যেদিন ক্যাম্পাসে পা রাখি, দিনটি আমার জীবনের অন্যতম স্মরণীয় একটি দিন হয়ে থাকবে।

ভর্তির দিন আমার সাথে ছিল আমার এক বন্ধু। আমরা দুজন একসাথেই সেদিন প্রথম ক্যাম্পাসে গিয়েছিলাম। শুরুতে মনের ভেতর কিছুটা উত্তেজনা আর ভয় কাজ করছিল। তবে ভর্তির কাজ শেষে আমি আর আমার বন্ধু মিলে যখন পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি ঘুরে দেখছিলাম, তখন এক অন্যরকম ভালোলাগা কাজ করেছে। ক্যাম্পাস প্রাঙ্গণ, একাডেমিক ভবন আর চারপাশের সবুজ পরিবেশ দেখে মনে হচ্ছিল, নতুন এক জীবনের শুরু হতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে সবচেয়ে ভালো লেগেছে এখানকার সহযোগিতাপূর্ণ পরিবেশ। নতুন হিসেবে আমাদের মধ্যে অনেক জড়োতা ছিল, তা দূর করতে ক্যাম্পাসের বড় ভাইয়ারা অনেক সাহায্য করেছিলেন। 

তবে সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি আমাদের শিক্ষকদের আচরণে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কাছ থেকে আমি যে এতটা বন্ধুসুলভ এবং স্নেহময় আচরণ পাব, তা সত্যিই আশা করিনি। 

সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় আমার প্রথম দিনটি একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।

“বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন এবং ওরিয়েন্টেশনের স্মৃতি”

মিশকাত জাহান (মিশু)

সমাজবিজ্ঞান বিভাগ

শিক্ষাবর্ষ: ১ম বর্ষ, ১ম সেমিস্টার

বিশ্ববিদ্যালয়ে প্রথম দিন জীবনের এমন একটি মুহূর্ত, যা হয়তো কখনোই ভুলে যাওয়া যাবে না।

সেদিন বাবার সঙ্গে প্রথমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখি। বাবাকে পাশে নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারার আনন্দ ছিল অপরিসীম। আবার পরিবারের স্নেহ-ভালোবাসার পরিচিত পরিসর ছেড়ে নতুন জীবনে পা রাখার কারণে মনে ছিল এক অজানা শূন্যতাও। বাবা যখন সবার কাছে গর্ব করে বলছিলেন, “আমার মেয়েটা তো সেদিনও কত ছোট ছিল, আর আজ সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী!” তখন গর্ব, ভালোবাসা আর আবেগে মনটা ভরে উঠেছিল।

প্রথম দিন ক্যাম্পাসের বিভিন্ন স্থান খুঁজে পেতে কিছুটা অসুবিধা হলেও সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের বড় ভাই ও আপুরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের সাহায্য করেছেন। ভর্তি কার্যক্রমেও তারা ধৈর্যসহকারে পাশে ছিলেন। নতুন কয়েকজন বন্ধুর সঙ্গে পরিচয়ও সেই দিনেই, যাদের আন্তরিকতা নতুন পরিবেশে আমাকে অনেকটা স্বস্তি দিয়েছিল। দিন শেষে বাবাকে বিদায় দেওয়ার সময় চোখে জল চলে এসেছিল; মনে হচ্ছিল, পরিচিত একটি অধ্যায় শেষ করে নতুন এক অধ্যায়ে পা রাখছি।

তবে সবচেয়ে বেশি অপেক্ষা করছিলাম ওরিয়েন্টেশন অনুষ্ঠানের জন্য। অনুষ্ঠানটি আমার প্রত্যাশার চেয়েও সুন্দর ছিল। মাননীয় উপাচার্য স্যারের অনুপ্রেরণাদায়ক বক্তব্য, চেয়ারম্যান স্যারের আন্তরিকতা ও গান, ম্যাডামদের মূল্যবান পরামর্শ এবং সহপাঠীর সুন্দর গান পরিবেশনা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলেছে। বিশেষ করে, আমাদের বিভাগের প্রথম ব্যাচের একজন শিক্ষার্থী বর্তমানে এই বিভাগের শিক্ষক এ কথা শুনে বিভাগের প্রতি গর্ব আরও বেড়ে যায়।

সেদিন অনেকেই সাহস করে বক্তব্য দিলেও আমি নতুন হওয়ায় কিছুটা ভয় পেয়েছিলাম। তবে বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয় জীবন আমাকে ধীরে ধীরে আত্মবিশ্বাসী করে তুলবে।

সিনিয়রদের একটি কথা সবচেয়ে বেশি মনে দাগ কেটেছে“আমরা সমাজবিজ্ঞান কোনো বিভাগ নই, আমরা একটি পরিবার।” তাদের আচরণেই আমি সেই পরিবারের উষ্ণতা অনুভব করেছি। আমার বিশ্বাস, এই পরিবারে আগামী চারটি বছর হবে শেখা, বেড়ে ওঠা এবং অসংখ্য সুন্দর স্মৃতি তৈরির সময়।

শিরোনাম: “নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর বিশ্ববিদ্যালয় ও ভবিষ্যৎ ভাবনা”

নাম:জলি খাতুন 

বিভাগ: সমাজবিজ্ঞান 

সেশন:২০২৫-২০২৬

বিশ্ববিদ্যালয় জীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।এটি শুধু উচ্চশিক্ষা অর্জনের সময় নয়, বরং নিজেকে গড়ে তোলা, নতুন কিছু শেখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার ও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের মাধ্যমে আমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।এই নতুন পথচলায় রয়েছে অনেক স্বপ্ন,আশা,আনন্দ ও দায়িত্ব।

বিশ্ববিদ্যালয়ে আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের পাশাপাশি স্বাধীনভাবে চিন্তা করতে ও নিজের মতামত প্রকাশ করতে শিখি। শ্রেণীকক্ষের পাঠদান, আলোচনা ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম আমাদের জ্ঞান ও সৃজনশীলতা বৃদ্ধি করে।একই সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবন আমাদের সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা, আত্মনির্ভরশীলতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়।শিক্ষক ও সহপাঠীদের সহযোগিতা এই মুহূর্তকে আরও সুন্দর ও স্মরনীয় করে তোলে। আমার কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়।এটি নিজেকে একজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ।তাই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে চাই। ভবিষ্যতে আমি একজন সফল ও দায়িত্বশীল মানুষ হতে চাই। নিজের জ্ঞান ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের জন্য কিছু করতে চাই। আমার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে চাই। আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় থাকলে কোনো স্বপ্নই অসম্ভব নয়।

পরিশেষে বলা যায়, বিশ্ববিদ্যালয় জীবন ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে।তাই এই মূল্যবান সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই।

শিরোনাম: “নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা”

নাম:শ্রেয়সী বনিক 

২০২৫-২০২৬

সমাজবিজ্ঞান বিভাগ

বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম দিনটি ছিল আমার জীবনের একটি স্মরণীয় দিন। নতুন পরিবেশ, নতুন মানুষ এবং নতুন এক অধ্যায় শুরু করার আনন্দে সকাল থেকেই আমার মনে ছিল নানা রকম অনুভূতি। নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে চারপাশের সুন্দর পরিবেশ দেখে আমার খুব ভালো লাগল। বিশাল ক্যাম্পাস, বিভিন্ন বিভাগের ভবন, শিক্ষার্থীদের ব্যস্ততা এবং প্রাণবন্ত পরিবেশ আমাকে মুগ্ধ করেছিল। প্রথমে কিছুটা অচেনা ও নার্ভাস লাগলেও ধীরে ধীরে সেই অস্বস্তি কেটে যায়। নতুন কয়েকজন সহপাঠীর সঙ্গে পরিচয় হয় এবং তাদের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগতে শুরু করে। তারা আমাকে বিভিন্ন বিষয় বুঝতে সাহায্য করেছিল। এরপর বিভাগের শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাই। তাঁদের আন্তরিক ব্যবহার আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তোলে। তাঁরা আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, পড়াশোনার পদ্ধতি এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা বলেন। নতুন বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দ ও গল্পের মধ্য দিয়ে সময়টা খুব দ্রুত কেটে যায়। সেদিন মনে হয়েছিল, স্কুল-কলেজের পরিচিত গণ্ডি পেরিয়ে আমি জীবনের একটি নতুন জগতে প্রবেশ করেছি। বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং জ্ঞান অর্জন, বন্ধুত্ব, অভিজ্ঞতা ও নিজেকে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রথম দিনের অভিজ্ঞতা আমাকে নতুনভাবে স্বপ্ন দেখতে এবং ভবিষ্যতের জন্য আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করেছে। তাই বিশ্ববিদ্যালয়ে আমার প্রথম দিনটি আনন্দ, উত্তেজনা ও নতুন আশায় ভরা একটি দিন হিসেবে সবসময় আমার স্মৃতিতে থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শিরোনাম : “৫৫ একরের নতুন সুর: নবীন চোখে আগামীর স্বপ্ন”

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x