ভোলা জেলা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে পারস্পরিক সুসম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয় থেকে পাবনার জেলার ঐতিহাসিক স্থানসমূহে দিনব্যাপী এ আয়োজন করে সংগঠনটি।
এসময় সভাপতি এস এম শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিন তারা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা মানুষিক হাসপাতাল, সরকারি এডওয়ার্ড কলেজ, দারুল ট্রাস্ট, রাশিয়ান গ্রিন সিটি, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, পাকশি দরবার শরীফ ও পাকশি রেলওয়ে জাদুঘরসহ পাবনা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ করেন।
সংগঠনটির সভাপতি এস এম শামীম বলেন, ভোলা জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সুন্দর সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে আমাদের এ আয়োজন। একই সঙ্গে ভ্রমণের মাধ্যমে আমরা বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীন স্থান সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। এতে আমাদের জ্ঞান ও অভিজ্ঞতার পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি একে অপরকে আরও কাছ থেকে জানার ও বোঝার সুযোগ তৈরি হয়েছে। আশা করি, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করবে।
মতামত