সার্চটুডে

বৃক্ষরোপণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ শুরু করল ইবির ‘ব্যতিক্রম জোট’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে ব্যতিক্রমী এ সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

‘ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনগুলোর একটি। ‘অপসংস্কৃতির উত্তাল তরঙ্গে আমরাই ব্যতিক্রম’ এই স্লোগানকে সামনে রেখে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি সুস্থধারার সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সংগঠনটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে তিলাওয়াত, ইসলামী সংগীত, কাওয়ালি, অভিনয় ও আবৃত্তিসহ নানা সাংস্কৃতিক আয়োজন।

সম্প্রতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে যুক্ত করতে বৃক্ষরোপণের মাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। এ কার্যক্রম আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণের পাশাপাশি সরাসরি ক্যাম্পাসের ঝাল চত্বর থেকে সদস্য ফর্ম সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঝাল চত্বরে ফর্ম সংগ্রহের সুযোগ থাকবে।

এ বিষয়ে সংগঠনটির পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন প্রতিভাবানদের সদস্য হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তারা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের শিল্প প্রতিভাকে বিকশিত করার সুযোগ পাবে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বৃক্ষরোপণের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ শুরু করল ইবির ‘ব্যতিক্রম জোট’

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x