সার্চটুডে

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতিকে ইবির জিয়া পরিষদের শুভেচ্ছা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ও শপথ গ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা ও সাবেক মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। 

শনিবার (২২ আগস্ট) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অর্জিত তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ জাতির জন্য এক মূল্যবান সম্পদ। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি বাংলাদেশের সংবিধানের মর্যাদা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্য সমুন্নত ও সুদৃঢ় করতে প্রাজ্ঞ ও বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।

তারা আরো বলেন, আমাদের বিশ্বাস, মহামান্য রাষ্ট্রপতি দল-মত ও সব সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির ঐক্যের প্রতীক হিসেবে তাঁর ওপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠা, সততা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে পালন করবেন। তাঁর দায়িত্বকালে দেশের শান্তি ও স্থিতিশীলতা, জনগণের অধিকার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা আরও বেগবান হবে, এ আমাদের আন্তরিক প্রত্যাশা।

এই গৌরবময় দায়িত্ব পালনে আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, কল্যাণ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। মহান আল্লাহ তাঁকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার শক্তি, প্রজ্ঞা ও তাওফিক দান করুন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতিকে ইবির জিয়া পরিষদের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x