গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় বেরোবি উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, রাষ্ট্রপতির সুদীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশকে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন শিখরে নিয়ে যাবে। তাঁর দিকনির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা খাতেও নতুন দিগন্তের উন্মোচন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বেরোবি উপাচার্য বলেন, উচ্চশিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রপতির অভিভাবকত্ব, অনুগ্রহ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অভিনন্দন বার্তায় উপাচার্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে সার্বিক সাফল্য কামনা করেন।
মতামত