সার্চটুডে

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব মিরাজের ছেলের অকালমৃত্যু

ছবি সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের বড় ছেলে মিনহাজুল ইসলাম রোজান আর নেই। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ বছর বয়সে তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোজানের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

রোজান ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে মেধা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণের কারণে শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি ছিলেন পরিচিত ও প্রিয় মুখ। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর তিনি ক্লাস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ক্যাপ্টেন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি এইচএসসি পরীক্ষার শেষ দিকে রোজান অতিরিক্ত মানসিক চাপের মধ্যে ছিলেন। প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার সময় কয়েক দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে প্রথমে তাকে মিরপুর-১১ নম্বরের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে রোজানকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে রক্তে শর্করা, কিডনি, হৃদ্‌যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুসসহ বিভিন্ন জটিলতা দেখা দেয়। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধান ও সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রোজানের অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব মিরাজের ছেলের অকালমৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x