সুনামগঞ্জ ডাবর সংলগ্ন সেচনী পয়েন্ট এ মোটরসাইকেল দুর্ঘটনায় ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ উজ্জল হোসেন মারা গেছেন।
ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. উজ্জল হোসেনের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো জামালগঞ্জে।
মানুষের পাশে থাকা এই তরুণের চলে যাওয়া যেন কেউ মেনে নিতে পারছেন না।
স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের চোখে এখন শুধু অশ্রু আর স্মৃতি।
উজ্জল হোসেন নেই—কিন্তু মানুষের জন্য তার করা কাজগুলো থেকে যাবে স্মৃতির পাতায়।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় উজ্জল হোসেনের আকস্মিক মৃত্যুতে অনেকেই গভীরভাবে শোকাহত।
প্রিয় একজন মানুষের এভাবে হঠাৎ চলে যাওয়ার খবর যেন কেউই মেনে নিতে পারছেন না। তার মৃত্যুতে ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখার সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক ও সমবেদনা জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
মতামত