সার্চটুডে

পিএইচডি সেমিনারে নিরাপত্তা চেয়ে কার্যক্রম নিষিদ্ধ ইবি ছাত্রলীগের সাবেক নেতার আবেদন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের এমফিল গবেষক ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা শেখ মিজানুর রহমান লালন পিএইচডিতে স্থানান্তরের লক্ষ্যে অনুষ্ঠেয় সেমিনারে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন। রাজনৈতিক সম্পৃক্ততার কারণে সেমিনারে বাধা, হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে-এমন আশঙ্কার কথা উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত আবেদন করেন তিনি।

আবেদনপত্রে মিজানুর রহমান উল্লেখ করেন, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত এমফিল গবেষক। তাঁর রেজিস্ট্রেশন নম্বর-০১। তাঁর গবেষণার বিষয় ‘Income Inequality and Its Impact on Economic Growth in Bangladesh’।

গবেষণাকর্ম এমফিল থেকে পিএইচডিতে স্থানান্তরের লক্ষ্যে প্রথম সেমিনারে উপস্থাপনের জন্য তিনি অর্থনীতি বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে অর্থনীতি বিভাগের এএসসি কমিটির চেয়ারম্যানের স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে তাঁকে আগামী ২৫ আগস্ট দুপুর ১২টায় অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে।

তবে আবেদনে তিনি দাবি করেন, অতীতে তাঁর ছাত্র রাজনীতির সম্পৃক্ততার কারণে সেমিনারে উপস্থিত হওয়ার ক্ষেত্রে কিছু ব্যক্তি বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে বাধা, হয়রানি কিংবা দলবদ্ধভাবে তাঁর সেমিনার কার্যক্রম ব্যাহত করার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে ২৫ আগস্ট দুপুর ১২টায় অনুষ্ঠেয় সেমিনারে তাঁর ক্যাম্পাসে নিরাপদ প্রবেশ, সেমিনারে নির্বিঘ্নে উপস্থিতি এবং কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

এনিয়ে অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. পার্থ সারথি লস্কর বলেন, ওই শিক্ষার্থী প্রথমে বিভাগীয় সভাপতি বরাবর আবেদন করেন। পরে আমি সেটি বিভাগের এডভ্যান্স স্টাডি কমিটির কাছে ফরওয়ার্ড করি। তারা যাচাই-বাছাই করে তার আবেদন এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিলআপ করার ফলে একটি নির্দিষ্ট তারিখ ফিক্সড করে দিয়েছেন। এখন আমরা তো বিভাগের একাডেমিক কার্যক্রম পরিচালনা করি। কেউ যদি  নিয়মানুযায়ী সব ফিলআপ করে তাহলে তাকে তো বাদ দেওয়ার সুযোগ নেই। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, অফিসে আবেদন এসেছে কি-না দেখি নাই। তবে যেহেতু দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ সেক্ষেত্রে এখনই সিদ্ধান্ত জানাতে পারছি না। আবেদন আসলে উচ্চপদস্থ প্রশাসনকে অবগত করবো। তারপর সিদ্ধান্ত জানাতে পারবো। 

প্রসঙ্গত, শেখ মিজানুর রহমান লালন ইবি শাখা ছাত্রলীগের সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ছিলেন এবং দুই বার সভাপতি প্রার্থী ছিলেন।  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পিএইচডি সেমিনারে নিরাপত্তা চেয়ে কার্যক্রম নিষিদ্ধ ইবি ছাত্রলীগের সাবেক নেতার আবেদন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x