যশোরে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির ‘চাকরি মেলা ও সেমিনার’ ১২ সেপ্টেম্বর
যশোর: ক্ষুদ্রঋণ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বিশাল সুযোগ নিয়ে আসছে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)। আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) যশোর পিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘চাকরি মেলা ও সেমিনার’। যশোর ও পার্শ্ববর্তী অঞ্চলে কর্মরত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি সকাল ৯:০০ টা থেকে সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানিয়েছেন, ক্ষুদ্রঋণ ও উন্নয়ন খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী যেকোনো ব্যক্তি এই মেলায় অংশ নিতে পারবেন।
মেলায় থাকছে যেসকল সুবিধা:
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ সম্পর্কে সরাসরি তথ্য ও সিভি (CV/Biodata) জমাদানের সুবিধা।
পেশাদারদের কাছ থেকে সিভি প্রস্তুতি ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ।
যোগ্যতা পূরণ সাপেক্ষে অন-স্পট সাক্ষাৎকার ও নিয়োগের সুযোগ।
পরবর্তী সময়ে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া।
ক্ষুদ্রঋণ বিষয়ক বিশেষ সেমিনার।
আগ্রহীদের যা সাথে আনতে হবে:
মেলায় অংশ নিতে আগ্রহীদের আপডেট করা সিভি বা বায়োডাটার একাধিক কপি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয় সনদপত্রের মূলকপি/ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপি সাথে আনার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, অন-স্পট নিয়োগ কিংবা লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের মূল্যায়ন প্রক্রিয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও শূন্য পদের প্রাপ্যতার ওপর ভিত্তি করে সম্পন্ন হবে। শুধু সিভি জমা দেওয়া চাকরির নিশ্চয়তা প্রদান করে না। তাই যোগ্যতা অনুযায়ী যথোপযুক্ত চাকরির সুযোগ খুঁজতে ইচ্ছুক প্রার্থীদের সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
মতামত