সার্চটুডে

তাড়াইলে দারুল কুরআন মাদরাসার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাড়াইলে দারুল মাদ্রাসার নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরে অবস্থিত দারুল কুরআন মাদরাসার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহর নেতৃত্বে র‍্যালিটি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে।

র‍্যালিটি হাসপাতাল রোড,মাদরাসা মার্কেট, উপজেলা পরিষদ,থানার মোড়,সদর রোড, খলিফাপট্টি,ট্রলার ঘাট,ডাকবাংলো রোড,গোরস্থান মার্কেট,সাচাইল রোড,বালিগাতী বাজার ও পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে মাদরাসার নাযেমে তালিমাত মাওলানা জিয়াউল হক,সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,হাফেজ মাওলানা ইরফানুল ইসলাম,হাফেজ তোফাজ্জল হোসাইন,মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা রিফাত আহমাদ,মাওলানা আরিফুল ইসলাম,মাওলানা জাকারিয়া,হাফেজ মাওলানা আবু রায়হান, মুফতি বায়জিদ আহমাদ,মুফতি মাহফুজুর রহমানসহ মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ বলেন,দারুল কুরআন মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে কুরআন-সুন্নাহর শিক্ষা প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের এই পথচলার ৯ বছর পূর্ণ হয়েছে। শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় মাদরাসাটি আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা। ভবিষ্যতেও মানসম্মত দ্বীনি ও নৈতিক শিক্ষা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তাড়াইলে দারুল কুরআন মাদরাসার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x