বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার প্রগতি সংঘের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আনিসুর রহমান রাসেলকে আহ্বায়ক ও আশিক আহমেদকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংগঠনটির সক্রিয় সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে তাঁদের মনোনীত করে সংক্ষিপ্ত কমিটি ঘোষণা করা হয়।
স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে মলুহার প্রগতি সংঘ। মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী।
নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মতামত