টেলিভিশন সাংবাদিকতায় PKG (Package) একটি বহুল ব্যবহৃত ও গুরুত্বপূর্ণ সংবাদ উপস্থাপনার ফরম্যাট। একটি ঘটনাকে শুধু প্রতিবেদকের বর্ণনার মাধ্যমে তুলে না ধরে ভিডিও ফুটেজ, প্রতিবেদকের ভয়েসওভার, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, সাক্ষাৎকার, প্রয়োজনীয় গ্রাফিক্স এবং কখনো প্রতিবেদকের PTC (Piece to Camera) যুক্ত করে পূর্ণাঙ্গভাবে যে সংবাদ প্রতিবেদন তৈরি করা হয়, তাকে News Package বা PKG বলা হয়।
PKG-এর পূর্ণরূপ হলো “Package”। এটি কোনো কয়েকটি শব্দের আদ্যক্ষর দিয়ে তৈরি সংক্ষিপ্ত রূপ নয়; সাংবাদিকতায় Package শব্দটির প্রচলিত সংক্ষিপ্ত রূপ PKG।
একটি সাধারণ PKG-তে শুরুতে থাকে Anchor Intro, এরপর প্রতিবেদকের VO (Voice Over)-এর সঙ্গে সংশ্লিষ্ট ভিডিও ফুটেজ দেখানো হয়। এরপর প্রয়োজন অনুযায়ী ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী, সংশ্লিষ্ট কর্মকর্তা বা বিশেষজ্ঞের SOT (Sound on Tape) যুক্ত করা হয়। প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশে প্রতিবেদকের PTC থাকতে পারে। সবশেষে প্রয়োজনীয় তথ্য ও ফুটেজের সমন্বয়ে প্রতিবেদনটি সম্পন্ন করা হয়।
সাংবাদিকতার ভাষায় সহজ করে বলা যায়, “ছবি, শব্দ, বক্তব্য ও প্রতিবেদকের বর্ণনার সমন্বয়ে তৈরি একটি পূর্ণাঙ্গ টেলিভিশন সংবাদ প্রতিবেদনই PKG।”
PKG-এর গুরুত্বপূর্ণ উপাদান
Anchor Intro - সংবাদ উপস্থাপকের সূচনা
VO - প্রতিবেদকের কণ্ঠে ঘটনার বর্ণনা
SOT - সংশ্লিষ্ট ব্যক্তির সরাসরি বক্তব্য
PTC - ক্যামেরার সামনে প্রতিবেদকের বক্তব্য
B-roll/Footage - ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভিডিওচিত্র
Graphics - প্রয়োজনীয় তথ্য, সংখ্যা, মানচিত্র বা অন্যান্য ভিজ্যুয়াল
Reporter Tag - প্রতিবেদনের শেষে প্রতিবেদকের পরিচয় বা সমাপ্তি বক্তব্য
একজন নতুন সাংবাদিকের জন্য মনে রাখার সহজ সূত্র:-
VO + SOT + PTC + Footage + Graphics = পূর্ণাঙ্গ News Package (PKG)
সুতরাং, সাংবাদিক হতে চাইলে PKG কী, কীভাবে তৈরি করতে হয় এবং VO, SOT, PTC ও B-roll-এর সঠিক ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতামত