সার্চটুডে

নোবিপ্রবি ইইই বিভাগের ১৬তম আবর্তনের চড়ুইভাতি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিদায়ী ১৬তম আবর্তন (ছিন্নপত্র-৫)-এর পক্ষ থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ আয়োজন অনুষ্ঠিত হয়। এর ঠিক আগের দিন, সোমবার (২৪ আগস্ট), বিভাগটির ১৬তম আবর্তনের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফেয়ারওয়েলের পরদিনই বিভাগের অন্যান্য জুনিয়র ব্যাচের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য এ চড়ুইভাতির আয়োজন করে বিদায়ী ব্যাচটি।

চড়ুইভাতিতে বিভাগের বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

চড়ুইভাতির আয়োজনের বিষয়ে ইইই বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সাব্বির আহমেদ বলেন, “আমাদের ডিপার্টমেন্টের এটি একটি ঐতিহ্য। ফেয়ারওয়েলের পরদিনই ডিপার্টমেন্টের সবাইকে নিয়ে চড়ুইভাতির আয়োজন করা হয়। জুনিয়র ব্যাচগুলো মিলে আমাদের জন্য এত সুন্দর ফেয়ারওয়েল আয়োজন করেছে। আমাদের পক্ষ থেকে ওদের জন্যই এই আয়োজন। আমরা ভীষণ মিস করব ওদের।”

আয়োজন নিয়ে বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বলেন, “খুব সুন্দর একটি আয়োজন ছিল। ওনাদের অনেক মিস করব।”

এদিকে ১৮তম আবর্তনের শিক্ষার্থী তাউহীদুল ইসলাম নাহিদ বলেন, “সারাদিনব্যাপী ভাইরা অনেক কষ্ট করেছেন। ওভারঅল প্রোগ্রাম ভালো ছিল। ভাইরা যেন নিজ নিজ ইচ্ছা অনুযায়ী খুব তাড়াতাড়ি উত্তম রিজিকের সন্ধান পান, সেই দোয়া রইল।”

বিদায় অনুষ্ঠানের পরদিন চড়ুইভাতির মাধ্যমে জুনিয়রদের সঙ্গে আনন্দঘন সময় কাটান বিদায়ী ব্যাচের শিক্ষার্থীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নোবিপ্রবি ইইই বিভাগের ১৬তম আবর্তনের চড়ুইভাতি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x