ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছায়া জাতিসংঘ সংগঠন ‘আইইউমুনা’র ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মান্নান লুমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের একই বর্ষের শিক্ষার্থী রৌনক খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফ, প্রফেসর ড. জাকির হোসাইন, ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মেহরাজ বিন আলম ও মিথিলা ফারজানা। যুগ্ম সাধারণ সম্পাদক এসরাত জাহান প্রমি। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন দানিয়াল রহমান আলিফ।
কমিটির পরিচালক পর্যায়ে ব্র্যান্ডিং অ্যান্ড মিডিয়া বিভাগে রয়েছেন আশরাফুল হক ও সিরাতুল মুস্তাকিম আদর। একাডেমিকস বিভাগে রয়েছেন এমএসটি শাকিরা ইসলাম ও সাজিদ বিন হুদা। কনফারেন্স ম্যানেজমেন্টে রয়েছেন জোনাইদুল হাবিব মানিক ও সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ।
পাবলিক রিলেশনস বিভাগে রয়েছেন সানজিদা সারওয়ার, এস এম শাফি ও মারিয়া চৌধুরী। কর্পোরেট অ্যাফেয়ার্সে রয়েছেন শাহরিয়ার সিনহা ও মাহবুবা তানজিম। ফাইন্যান্স বিভাগের দায়িত্বে রয়েছেন সৈয়দ সাজিদ হোসাইন।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান লুমান বলেন, সবার সহযোগিতায় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে আমরা চলমান আন্তর্জাতিক ও জাতীয় ইস্যু নিয়ে নিয়মিত সেশন পরিচালনা করবো। পাশাপাশি পাবলিক স্পীকিং, লেখালেখি, রিসার্চ এবং আর্টিকেল রাইটিং প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের আরও দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করবো।
উল্লেখ্য, আইইউমুনা শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইস্যুতে দক্ষতা অর্জন এবং বিশ্বমঞ্চে নিজেকে উপস্থাপনের উপযোগী করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
মতামত