আজ ২৬ আগস্ট, ২০২৬, বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো ঈদে মিলাদুন্নবী (স.)। এই উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, স্থানীয় মুসল্লী ও কর্মকর্তা কর্মচারীদের নিয়ে ২ টি আলাদা প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।
আরবি বর্ষ অনুযায়ী আজ ১২ ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি। আজকের এই দিনে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ (স.) জন্মগ্রহন করেন। এই উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটিকে ব্যাপকভাবে উদযাপন করে। তারই ধারাবাহিকতায় বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ক্যাম্পাসেই আয়োজিত হল ঈদে মিলাদুন্নবী (স.) এর প্রোগ্রাম।
আজ সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে একটি মিলাদ র্যালির আয়োজন করা হয়। শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই র্যালিতে অংশগ্রহন করেন। এরপর ২য় প্রোগ্রাম হয় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। যোহরের নামাজের পর দুপুর ১ টা ৩০ ঘটিকায় প্রোগ্রামটি শুরু হয়। প্রোগ্রামের মূল আকর্ষণ ছিলেন জুলফিকার, হামদ-নাত ও গজল পরিবেশক দল এর পরিচালক ও বিখ্যাত ইসলামিক সংগীতশিল্পী মুফতি আবদুল মুনীম খান। এছাড়া আরো একজন সংগীতশিল্পীসহ উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব।
প্রথমে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম। এরপর পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মুফতি আবদুল মুনীম খান। তারপর একে একে পরিবেশন করেন বিভিন্ন মনোমুগ্ধকর নাতে রাসূল (স.)। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তিনি।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে মুখরিত হয় প্রোগ্রামটি। উপস্থিত দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সকলের পক্ষ হতে পরবর্তী প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত প্রদান করে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম। এবং আগামী প্রোগ্রামে আরো ভালোভাবে ব্যবস্থাপনা ও আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতামত